প্লিজ খালেদাকে একবার ফোন করুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৬:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

download (1)দেশের চলমান পরিস্থিতি উন্নতির জন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফোন করে সংলাপ করার জন্য আহ্বান জানিয়েছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সোমবার দুপুরে তার বাড়িধারার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুও খুনিদের সঙ্গে আলোচনা করেছিলেন। বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পর আপনি নিজেও অপরাধীদের সঙ্গে কথা বলেছিলেন। দেশের বৃহৎ স্বার্থে প্লিজ আপনি খালেদা জিয়াকে ফোন করে আলোচনায় বসেন। চলমান পরিস্থিতি উত্তরণে সংলাপের কোন বিকল্প নেই।’

নৌমন্ত্রীর মিছিলে হাতবোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান সাবেক এই রাষ্ট্রপতি।

চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে দুই নেত্রীকে সংলাপে বসানোর দাবিতে কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী ও বিকল্পধারার প্রেসিডেন্টের প্রতীকী গণঅনশন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে বলে মন্তব্য তিনি।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G