ফরিদপুরে পিস্তল ও গুলি সহ গ্রেফতার ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ৭:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২১ অপরাহ্ণ

ফরিদপুর প্রতিনিধি

SAM_9984(1)

ফরিদপুরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার পিস্তল ও ১রাউন্ড গুলিসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৮ । গ্রেফতারকৃত আসামী মোঃ সাজ্জাদ শেখ ফরিদপুর জেলার মধুখালী থানার মোঃ আবু বক্কর শেখের ছেলে।

র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫ টার সময় ফরিদপুর জেলার মধুখালী, থানাধীন ডুমাইন পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ এর এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এদিকে, গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায় । উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে দূত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান, র‌্যাব-৮ এর এএসপি মোঃ হাফিজুল ইসলাম ।

তিনি আরো বলেন, আসামী দীর্ঘ দিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। ইতিপূর্বে আসামীর নামে মধুখালী থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।

অন্যদিকে, আসামীকে নিয়ে অভিযান বের হন র‌্যাব-৮ এর একটি দল । সে সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে দূত আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজ বসতঘর সংলগ্ন পাটকাঠির গাদার ভিতর হতে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান পিস্তল, একটি কার্তুজ
উদ্ধার করে যা; আসামী নিজ হাতে বের করে দেয়।

এ ব্যাপারে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G