ফেসবুক পেইজে বিচ্ছেদের ঘোষণা দিলেন তাহসান

প্রকাশঃ জুলাই ২০, ২০১৭ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩২ অপরাহ্ণ

অবশেষে অসংখ্য তারকা জুটির মতোই বিচ্ছেদের পথেই হাঁটার সিদ্ধান্ত নিলেন একসময়ের ব্যতিক্রমী তারকা দম্পতি হিসেবে সর্বমহলে বহুল জনপ্রিয় জুটি তাহসান-মিথিলা। তাহসান তার ফেসবুক পেইজে এ বিষয়ে বিস্তারিত লিখেছেন। প্রতিক্ষণের পাঠকদের জন্য তা হুবহু তুলে দেওয়া হলো।

‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা করছি যে, খুব শিগগিরই আনুষ্ঠানিক ডিভোর্সে যাচ্ছি আমরা। আমাদের মধ্যে যে মতপার্থক্যগুলো তৈরি হয়েছে গত কয়েকমাস ধরে আমরা সেগুলো দূর করার চেষ্টা চালিয়েছিলাম। এরপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে পড়ে সম্পর্কে থাকার চেয়ে বিচ্ছেদই ভালো। আমরা বুঝতে পারছি এটা আপনাদের অনেকের কাছেই অপ্রত্যাশিত। সে জন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি। আমরা সবসময় মর্যাদা এবং উদারতা দিয়ে আমাদের সম্পর্ক চালিয়ে এসেছি। আমাদের প্রত্যাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার পরও সন্তানের বাবা-মা হিসেবে আমরা একইভাবে সম্পর্কটা বজায় রাখবো। আশা করি, জীবনের কঠিন এ পর্যায়ে আপনারা আমাদের দু’জনের প্রতিই উদার মনোভাব দেখাবে’।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G