ফ্রান্সে শরণার্থী ক্যাম্পে আগুন

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

campপ্যারিসে সন্ত্রাসী হামলার পর পরই একটি শরণার্থী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনার ঘটেছে। এই ঘটনায় ক্যাম্পের বেশ কয়েকজন অভিবাসী আহত হয়েছেন। বন্দর নগরী কালায়িসে এই ঘটনা ঘটে।

প্যারিস হামলার কয়েক ঘন্টা পর ওই ক্যাম্পটিতে আগুন দেয়া হয়। প্যারিস হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হয়।

ক্যাম্পে আগুন দেয়ার সঙ্গে প্যারিস হামলার কোনো যোগ সূত্র আছে কি না সেটা এখনো জানাতে পারেনি পুলিশ। ক্যাম্পের আশেপাশে দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পে থাকা শরণার্থীদের অধিকাংশই সিরিয়া ও উত্তর আফ্রিকা থেকে আসা। সেখানে ৬ হাজারেরও বেশি শরণার্থী ছিলো।

রুশ বার্তা ‘আরটি’কে শরণার্থী ক্যাম্পে আগুন দেয়ার কথা নিশ্চিত করেছেন কালায়িসের ডেপুটি মেয়র। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু প্রচন্ড বাতাসের জন্য কাজে বিঘ্ন ঘটছে।

আগুন দেয়ার ঘটনা নিশ্চিত করেছে ব্রিটিশ পত্রিকা ‘এক্সপ্রেস ইউকে’, ডেইলি মিরর ও তুরস্কের ওয়াল্ড বুলেটিন।

ক্যাম্পের একজন ত্রাণকর্মী জানান, এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে এখানে অনেক মানুষ আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। শরণার্থীদের ক্যাম্প থেকে সরিয়ে আসরাম কেন্দ্রে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G