বগুড়ায় মুসল্লীদের উপর দুর্বৃত্তদের গুলি

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

Bograবগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের এক মসজিদে নামাজরত মুসল্লীদের উপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনের (৭৫) মাথায় গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন মুসল্লী। গুলিবিদ্ধরা হলেন- হরিপুর গ্রামের বাসিন্দা ও মসজিদের আফতাব হোসেন (৪০), মাও: শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদটির নাম মসজিদ-ই-আল মোস্তফা। এটি শিয়া সম্প্রদায়ের মসজিদ। মসজিদে মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়া হয়। আজ বৃহস্পতিবার মাগরিব নামাজের সময় নিয়মিত মুসল্লীদের সাথে ২০-২২ বছর বয়সী অপরিচিত ৩ যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবী ছিল। মাগরিব নামাজ শেষে যখন মুসল্লীরা এশার নামাজের জন্য অপেক্ষা করছিল ঠিক সেই মুহুর্তে ওই তিন যুবক মুসল্লীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এলে ওই ৩ যুবক পালিয়ে যায়। এসময় মসজিদের ৩ জন গুলিবিদ্ধ হয় এবং মুয়াজ্জিন নিহত হন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদটি ঘিরে রেখেছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G