বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৮

প্রকাশঃ মে ১৩, ২০১৭ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

নওগাঁ সদর উপজেলা, আত্রাই ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচ জন এবং খাগড়াছড়িতে মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

আজ শনিবার দুপুর ও বিকেলে এসব ঘটনা ঘটে।

খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে পৃথক স্থানে বজ্রপাতে মা ও ছেলেসহ তিন জন হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা সদরের বটতলী ও ভাইবোনছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদরের বটতলা এলাকার বাসিন্দা সানু মারমা (২২) এবং ভাইবোনছড়া এলাকার বাসিন্দা নেওম্রাসং মারমা (৪৫) ও তার ছেলে থোয়াইপ্রু মারমা(২০)।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, মারমা সংসদ এলাকায় বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় মা ও ছেলে বজ্রপাতে প্রাণ হারান।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মুহাম্মদ আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ:
নওগাঁয় বজ্রপাতে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বিকালে জেলা সদর, মহাদেবপুর ও আত্রাই উপজেলায় এ ঘটনা ঘটেছে।

বজ্রপাতের ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক আফজাল হোসেন (৪০) বাড়ির পাশে মাঠে ১০/১২ জন শ্রমিকের সঙ্গে ক্ষেতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

বজ্রপাতে নিহত আফজালের মুখবধির স্ত্রী ও মেয়েও আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান।

এদিকে বজ্রপাতে সদর উপজেলার শরিসপুর গ্রামে হাসেম উদ্দিনের ছেলে কলেজছাত্র রফিকুল ইসলাম (১৬) মারা গেছেন।

এছাড়াও মহাদেবপুর উপজেলার বিরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৮) বিদ্যালয়েই বজ্রপাতে মারা যান। আরাফাত বিরম গ্রামের কবির উদ্দিনের ছেলে।

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুরে বৃষ্টির সময় স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন বিরম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন। এ সময় বজ্রাঘাতে সে ঘটনাস্থলেই মারা যায়।

অন্যদিকে উপজেলায় দর্শণগ্রামে একটি মাঠে ধান কাটার সময় বজ্রপাতে ধানকাটা শ্রমিক রতন হোসেন (২২) এবং মিলন হোসেন (২০) নামে দুজন মারা গেছেন। নিহত রতন ও মিলন রাজশাহী জেলার বাগমারা উপজেলার স্থীর গ্রামের বাসিন্দা।

নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক দুই শিক্ষার্থী ও তিন শ্রমিক বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G