বরিশালে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

প্রকাশঃ জুন ৪, ২০১৬ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Untitled-1 copy

বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মাহিলাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাকচালক বরিশালের কাশিপুরের ইসমাইল দেওয়ানের ছেলে আ. লতিফ দেওয়ান (৫০) ও নছিমনচালক গৌরনদীর চন্দ্রহারের মালেক সরদারের ছেলে মাসুম সরদার (২৬)।

আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, বরিশাল থেকে একটি  ট্রাক বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মাহিলাড়া বাজারের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সড়কের পাশে থাকা ওই দুই পথচারী ট্রাকের ও গাছের মাঝে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক বা হেলপার পলাতক রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃতদেহ দুটি তাদের স্বজনেরা নিয়ে গেছেন বলেও জানান ওসি।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G