বর্ণবাদ ইস্যুতে সানফ্রান্সিসকো পুলিশ প্রধানের পদত্যাগ

প্রকাশঃ মে ২০, ২০১৬ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

8392b092-35f7-47c3-addf-fd14454f93e2
যুক্তরাষ্ট্রের শহর সানফ্রান্সিস্কোর পুলিশ প্রধান বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। নগরীর মেয়রের অনুরোধে তিনি পদত্যাগ করেন। এক পুলিশ কর্মকর্তা গুলিতে এক কৃষ্ণাঙ্গ নারী নিহত হওয়ার কয়েক ঘন্টা পর তিনি এ পদক্ষেপ নেন। টনি চ্যাপলিন নামে এক ব্যক্তিকে ভারপ্রাপ্ত পুলিশ প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
মেয়র এড লি একটি সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান গ্রেগ শুরের পদত্যাগের কথা ঘোষণা করেন। এ সময় এই পদক্ষেপের কারণে ‘নগরীটি শান্ত হবে’ বলে তিনি আশা প্রকাশ করেন। এই মুহূর্তে নগরীতে ব্যাপক বর্ণবাদী উত্তেজনা বিরাজ করছে।
লি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের এই প্রক্রিয়াটি অর্থপূর্ণ। তবে এটা এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। আমার বা গ্রেগের জন্যও নয়। তাই আমি পুলিশ প্রধানকে পদত্যাগের জন্য বলেছি।’
এর কয়েক ঘণ্টা আগে শুর সাংবাদিকদের বলেছিলেন, পুলিশের গুলিতে ২৭ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ নারী নিহত হয়েছেন। তিনি একটি চোরাই গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়িটিকে থামানোর নির্দেশ দেয়া হলে তিনি তা অমান্য করায় পুলিশ গুলি চালায়। এই ঘটনাটিকে কেন্দ্র করে সানফ্রান্সিসকোর পুলিশ দপ্তর ও আফ্রিকান আমেরিকানদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
ডিসেম্বর মাসে মারিও উডস ও এপ্রিল মাসে লুইস গনগোরার পুলিশের গুলিতে নিহত হওয়ার পর পুলিশ বিভাগে ব্যাপক যাচাই বাছাই করা হয়।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G