বর্ষায় বন্ধ থাকবে ছোট লঞ্চ
প্রতিক্ষণ ডেস্ক, লঞ্চ, মাদারীপুর লঞ্চঘাট
বর্ষা মৌসুমে নদীতে ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন, নৌমন্ত্রী শাজাহান খান ।শুক্রবার সকালে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় শহররক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট এমভি পিনাক-৬ লঞ্চডুবির পর বর্ষা মৌসুমে বেশ কয়েকটি ছোট লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেসব জেলায় নৌযান চলাচল করে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ২১ জুন সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, ঈদে ধারণ ক্ষমতার বাইরে লঞ্চে কোনো যাত্রী তুলতে দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রী ফেরিতে করে পারাপার করা হবে।
এ সময় নৌমন্ত্রীর সঙ্গে মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


















