বাংলামেইলের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৬ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1470714320

গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছে র‌্যাব। 

এই চারজনের মধ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমকে পলাতক দেখানো হয়েছে। 

মামলার অন‌্য আসামি ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জানান, র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন। সন্ধ্যার পর গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এদিকে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে র‌্যাব আটক করার পর প্রতিষ্ঠানটির নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার কথা এর আগে এক তথ‌্য বিবরণীতে জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রবিবার রাতে রাজধানীর কাকরাইলে ৭০/১ ইনার সার্কুলার রোডে বাংলামেইলের কার্যালয়ে যায় র‍্যাব। এরপর সেখান থেকে তাদের নিয়ে আ​সা হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G