বাড্ডায় গুলিবিদ্ধ আ.লীগ নেতা গামার মৃত্যু

প্রকাশঃ আগস্ট ১৪, ২০১৫ সময়ঃ ১১:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

badda-রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা মারা গেছেন। এনিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গামা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সহ সাহিত্যবিষয়ক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে বাড্ডার আদর্শ নগর লিংক রোড মধুবন বেকারীর সামনে এ ঘটনা ঘটে। গুলিতে রাতেই দুজন মারা যান। নিহতরা হচ্ছেন, শামসুদ্দিন মোল্লা শামসু ও ফিরোজ আহমেদ মানিক। তাদের মধ্যে শামসু মোল্লা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে। অপর দিকে সালাম যুবলীগ এবং গামা স্বেচ্ছাসেবক লীগ নেতা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের এসি (সহকারী কমিশনার) রফিকুল ইসলাম জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান উপলক্ষে তৈরি অস্থায়ী মঞ্চের সামনে বসে তারা আলাপ করছিল। এমন সময় দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি বলে জানান তিনি।

বাড্ডা থানার ওসি এম এ জলিল ও ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের এক সহকারী কমিশনার জানান, রাতে গুলশান-বাড্ডা লিংক রোডে কমার্স কলেজের কাছে হঠাৎ সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে কেন এবং ঠিক কীভাবে এই গোলাগুলির ঘটনা ঘটেছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G