বাড্ডায় তিন খুনের ঘটনায় আটক ১

প্রকাশঃ আগস্ট ১৬, ২০১৫ সময়ঃ ৯:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

baddaরাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় ফারুক হোসেন ওরফে মিলন নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। তিনি বাড্ডা থানা আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। তবে এই আওয়ামী লীগের নেতাকে আটক করার খবর পুলিশ অস্বীকার করেছেন।

আর এই চাঞ্চল্যকর তিন খুনের ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পার হলেও এখনো কেউ থানায় অভিযোগ বা মামলা দায়ের করেননি বলে থানার ডিউটি অফিসার জানান।

স্থানীয় সূত্র জানায়, বাড্ডার ত্রিপুল খুনের ঘটনার পর থেকে মিলন পলাতক ছিলেন। শনিবার বিকেলে বাড্ডার কালাচাঁদপুর এলাকায় জনৈক বিল্লালের বাড়িতে গোয়েন্দা পুলিশের এক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর গোয়েন্দা কার্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয়।

সূত্র আরো জানায়, নিহত স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান গামার সাথে ফারুক হোসেন মিলনের দীর্ঘ দিন ধরে গরুর হাটের ইজারা ও রাজনৈতিক কারণে বিরোধ চলে আসছিল। আর ওই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে খুন করা হতে পারে বলে নিহত গামার ঘনিষ্টজনরা মনে করছেন। আটক ফারুক হোসেন মিলেনের বাসা ছ-৬৩/৫ উত্তর বাড্ডায়। তিনি যুবলীগ নেতা মিল্কী হত্যার অন্যতম পলাতক আসামি চঞ্চলের সহযোগী বলে জানা গেছে।

এ ব্যপারে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মুন্তাসিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় কেউ আটক বা গ্রেফতারের সংবাদ আমার কাছে নেই।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G