বাল্য বিবাহ দেয়ায় বাবার কারাদণ্ড

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৫ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Ballo Bibahoস্কুলছাত্রী কন্যাকে বিয়ে দেয়ার চেষ্টা করায় বাবাকে কারাদণ্ড আর মা’কে অর্থদণ্ড দিলো ভ্রাম্যমান আদালত।

বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের পাঁচপীর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকার আব্দুর রশিদ ও নাজমা বেগমের অষ্টম শ্রেণীতে পড়ুয়া কন্যার গায়ে হলুদ অনুষ্ঠিত হচ্ছিলো। আর তখনি ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে উপস্থিত হয় যার নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখছানা বেগম।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুজ্জামান চৌধুরী বিবিসিকে জানান আদালত কনের বাবাকে ১৫দিনের কারাদণ্ড দেন।

আর কনের মা নাজমা বেগমকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

দণ্ড দেয়ার পর রাতেই আব্দুর রশিদকে কারাগারে পাঠানো হয়ে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G