৪০ হাজার বাংলাদেশি অভিবাসীর সাধারণ ক্ষমা

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

BAHARAINদীর্ঘ প্রতিক্ষা আর সীমাহীন অনিশ্চয়তার অবসান ঘটলো বাহারাইন সরকার অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা প্রদান করে ভাষণ দেওয়ার মাধ্যমে ।

ফলে, ১ জুলাই থেকে আগামী ছয় মাসের মধ্যে বাহরাইনে অবৈধ হয়ে পড়া বিদেশি কর্মীরা চাকরি সংগ্রহ করে বৈধ হতে পারবেন বা কোনো ধরনের জরিমানা/শাস্তি ছাড়াই বিনা বাধায় বাহরাইন ছাড়তে পারবেন।

এক্ষেত্রে, সুবিধা পেতে যাচ্ছে বাহারাইনে বসবাসরত প্রায় ৪০ হাজার অভিবাসী যারা বিভিন্ন কারনে অবৈধ বলে বিবেচিত ছিল।

তথ্য মতে, বাহরাইনে বর্তমানে ১ লাখ ১৫ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। ঐ দেশের কর্তৃপক্ষের হিসাবে, এর মধ্যে ৩৬ হাজার ৫৭২ জন বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট বাংলাদেশিরা বলছেন, প্রকৃত সংখ্যা ৪০ হাজারের বেশি হবে।

বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এলএমআরএ) এক ঘোষণায় বলা হয়, ৬ মাস মেয়াদি এ ক্ষমার সময়সীমা ১ জুলাই থেকে শুরু করে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়সীমার মধ্যে অবৈধ অভিবাসী শ্রমিকরা যে কোনো দুটি কাজ করতে পারেন। একটি হলো, কোনো জরিমানা ছাড়াই দেশত্যাগের সুযোগ গ্রহণ। অপরটি এ সময়ের মধ্যে বৈধ কর্মক্ষেত্র খুঁজে নেওয়ার মাধ্যমে নিজেদের অবস্থান বৈধকরণ। যারা এ ছয় মাসে দেশত্যাগ করবেন, তাদের নাম কালো তালিকাভুক্ত করা হবে না, নেওয়া হবে না কোনো জরিমানা। অর্থাৎ তারা বৈধ কাগজপত্র ও কর্মক্ষেত্র নিশ্চিত করে আবারও যে কোনো সময় বাহরাইনে প্রবেশ করতে পারবেন।

আর যারা নতুন বৈধ কর্মক্ষেত্র ঠিক করবেন, তাদের আগের চাকরিদাতার সঙ্গে কোনো পরামর্শ বা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। এলএমআরএর প্রধান নির্বাহী আউসামা আবদুল্লাহ বলেন, আইনের দৃষ্টিতে যারা অবৈধ কোনো জরিমানা অথবা আইনি জটিলতা ছাড়াই তাদের সংশোধনের জন্য এ সুযোগ। এ সেবা পেতে শ্রমিকদের কোনো জরিমানা ফি বা অতিরিক্ত চার্জ লাগবে না।

 

প্রতিক্ষণ/এডি/ইমতিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G