বিএনপির দুই দিনের কর্মসূচি

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ১:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

vasaniমজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। রোববার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত এবং ১৮ নভেম্বর (বুধবার) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে মাওলানা ভাসাসী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম এবং সদস্য সচিব শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G