বিএনপি’র সাবেক প্রতিমন্ত্রী জিয়া আর নেই

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৬ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

ziaবিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি বেশ কিছুদিন ধরেই ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। তিনি কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তিনি কোলন ক্যানসারেও আক্রান্ত ছিলেন।

জিয়াউল হকের ছেলে মুশফিকুল হক জয় তার সঙ্গে ব্যাংককে আছেন।

জিয়াউল হক ১৯৫৩ সালের ১১ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন। লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন জিয়াউল হক।

প্রতিক্ষণ/এডি/অনু

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G