বিএনপির ১৭ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৭ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

ANWAR-BULUরাজধানীর ওয়ারী থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা ও আজিজুল বারী হেলাল।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ওয়ারী থানার বিশেষ ক্ষমতা আইনে মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ওয়ারী থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।

২০১৬ সালের ২৪ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলায় এম কে আনোয়ারসহ ১৭ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামিরা জামিনে রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G