বিএনপি-জামায়াত অসুর!

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০১৫ সময়ঃ ১০:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

shahjahan khanবিএনপি-জামায়াতকে অসুর বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের রাজৈর কে জে এস পাইলট ইনস্টিউশন মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নৌপরিবহন মন্ত্রী বলেন, “মা দুর্গার আগমন ঘটেছিল কিসের জন্য? অসুর বধের জন্য। আপনারাও অসুর বধের জন্য মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন, আমাদের এমনি শক্তি দাও যেই শক্তি দিয়ে আমরা বিএনপি-জামায়াত অসুরদেরকে শায়েস্তা করতে পারি।”

বিনোদ রঞ্জন গাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাজাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, এম এ মোতালেব মিয়া, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সি, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

এ বছর মাদারীপুর জেলায় ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজৈর উপজেলায়ই অনুষ্ঠিত হবে ২১৩টি মণ্ডপে পূজা।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G