বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1422794220বিএনপির টানা অবরোধ ও হরতাল তামাশায় পরিনত হওয়ায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নেতাকর্মীদের সাথে মত-বিনিময় শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জামায়াত-বিএনপির হরতাল তামাশায় পরিনত হওয়ায় খালেদা জিয়া এখন বিদেশিদের কাছে ধর্ণা ধরছে। কিন্তু, আমরা কোন পরাধীন শক্তিকেই মেনে নিব না।’

 বোমাবাজদের সাথে কোন ধরনের সংলাপ হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন ১৪ দলের মূখ্য উদ্দেশ্য।’

 এ সময়ে তিনি সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় আগামী ৮, ৯ ও ১০ মার্চ নাশকতার বিরুদ্ধে জাগরণ সৃষ্ঠির লক্ষে ১৪ দলের পক্ষ থেকে পথসভা ও সভা-সমাবেশ কর্মসূচী পালনের ঘোষণা দেন।

 সভায় জেলা আ’লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, চেম্বার সভাপতি গোলাম আবু ইউসুফ সূর্য্য, আ’লীগ নেতা আব্দুস সামাদ তালুকদার, মোস্তফা কামাল খান, অ্যাড. বিমল কুমার দাস, ইসহাক আলী, দানিউল হক দানি, অ্যাড. গোলাম হায়দার, জান্নাত-আরা-তালুকদার হেনরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/নয়ন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G