তাহলে কি বাইরের কেউ এসে প্রাণের জন্ম দিয়ে গিয়েছিল এই পৃথিবীতে? পৃথিবীর আদিমতম প্রাণ কি আদ্যোপান্তই বহিরাগত? এটাই শুরু নয়। কারণ রবিবাবু বলেছিলেন, ভূমিকারও আরম্ভ থাকে। সন্ধ্যায় প্রদীপ জ্বলে কিন্তু তার আরম্ভ হয় সকালের পৈতা পাকানো থেকেই। ১৯৬৯ সালের ২৮শে সেপ্টেম্বর। বিশাল একটি উল্কা এসে পড়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে, মুরচিশান শহরে।
..বিস্তারিত