বিদেশি নাগরিক হত্যায় মামলা

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bideshiগুলশানে সিসারে তাভেল্লা নামের ইতালিয়ান নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ নিজেই বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে কয়েকজন দুর্বৃত্তকে আসামি করা হয়েছে।

গুলশান থানার উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে গুলশানে কূটনীতিক পাড়ায় সিসারে তাভেল্লা নামে ওই ইতালীয়ান নাগরিককে গুলি করে হত্যা করে ৩ জন দুর্বৃত্ত। পরে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G