বিধ্বস্ত হওয়ার আগে মিশরীয় বিমানে বেজেছিলো ধোঁয়ার সংকেত

প্রকাশঃ মে ২১, ২০১৬ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

2016-05-19T043016Z_1_LYNXNPEC4I06A_RTROPTP_4_EGYPTAIR-AIRPLANE

প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বৃহস্পতিবার ৬৬ জন আরোহীসহ সাগরে বিধ্বস্ত হয় ইজিপ্টএয়ারের একটি বিমান। বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে বিমানটির কেবিনে বেজে উঠেছিল ধোঁয়ার সংকেত। দ্য এভিয়েশন হেরাল্ড-এর রিপোর্ট বলছে বিমান থেকে শেষ সংকেত পাঠানোর মিনিট খানেক আগে বিমানটির টয়লেট এবং বৈদ্যুতিক যন্ত্রাংশের অংশ থেকে ধোঁয়া সনাক্ত হয়।

বিশ্বজুড়ে যাত্রীবাহী বিমানগুলোর গতিপথ পর্যবেক্ষণ করে নানা সমস্যা ও বিপদ সংক্রান্ত তথ্য দিয়ে থাকে এভিয়েশন হেরাল্ডের ওয়েবসাইট।

তারা দাবি করছে যে এয়ারক্রাফট কমিউনিকেশন অ্যাড্রেসিং এ্যান্ড রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে তারা এই তথ্য উদ্ধার করেছে। তবে ধোঁয়ার কারণ কোনো বৈদ্যুতিক শট সার্কিট কিংবা যান্ত্রিক ত্রুটি নাকি কোনো বিস্ফোরণ- তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিমান কর্তৃপক্ষের তরফ থেকে এখনো এ ধরনের কোন বক্তব্য আসেনি।

অন্যদিকে, উদ্ধার তৎপরতা চালনাকারী কর্তৃপক্ষের মতে প্লেনটির ব্ল্যাক বক্সের খোঁজ না পাওয়া পর্যন্ত বিধ্বস্ত হবার মূল কারণ জানা সম্ভব নয়। ব্ল্যাক বক্সে বিমানের ককপিটে হওয়া সর্বশেষ কথোপকথন রেকর্ড হয়ে থাকে। ইতোমধ্যে বিমানটির আরো কিছু ধ্বংসাবশেষ, আরোহীদের জিনিষপত্র এবং মানুষের শরীরের ছিন্ন ভাসতে দেখা গেছে ভূমধ্যসাগরে। আলেকজান্দ্রিয়া উপকূল থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে এগুলো ভাসমান অবস্থায় রয়েছে।

মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নৌবাহিনীর সদস্যরা তল্লাশি অব্যাহত রেখেছে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G