বিব্রত ববিতা ও রোজিনা

প্রকাশঃ জুলাই ১৪, ২০১৬ সময়ঃ ৪:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Bobita 02ফেসবুক নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেত্রী ববিতা ও রোজিনা। দুজনের নামেই একাধিক অ্যাকাউন্ট খুলে তা থেকে এই দুই অভিনেত্রীর ভক্তদের সঙ্গে করা হচ্ছে একের পর এক প্রতারণা। বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছেন ববিতা ও রোজিনা।

অনেকটা ক্ষোভ নিয়েই ববিতা বলেন, ‘জানি না কারা এর সঙ্গে জড়িত। তবে আমার ভক্তদের ইমোশন নিয়ে খেলছেন তাঁরা। কাজটি ঠিক করছেন না। লক্ষ করছি, দিন দিন এই সংখ্যা বাড়ছে। এবার আর বাড়তে দেব না। শিগগিরই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এর একটা সুরাহা করব।’

রোজিনা বলেন, ‘আমার মাত্র একটি অ্যাকাউন্ট। বন্ধুসংখ্যাও মাত্র ৫০। প্রত্যেককেই আমি চিনি, জানি। এর বাইরে কারো সঙ্গে আমার চ্যাট বা কথা হয় না। অথচ কে বা কারা আমার নামে অ্যাকাউন্ট খুলে মিডিয়াসংশ্লিষ্ট থেকে শুরু করে অনেকের সঙ্গে যোগাযোগ করছেন। নানা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। এর একটা বিহিত হওয়া দরকার। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G