বিমানযাত্রীর খাবারে জ্যান্ত টিকটিকি!

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৯:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

indiaএয়ার ইন্ডিয়ার দিল্লি-লন্ডন ফ্লাইটে এক যাত্রী তাকে পরিবেশন করা খাবারে জ্যান্ত টিকটিকি দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে উঠেছিলেন।

ভারতীয় গণমাধ্যম এই খবর  দিচ্ছে। এয়ার ইন্ডিয়া অবশ্য এই খবর অস্বীকার করে বলছে, তাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি।

কিন্তু ব্যাপকভাবে প্রচারিত এক ছবিতে দেখা যাচ্ছে, সেলোফোনে মোড়া এক বানরুটির ভেতর থেকে উঁকি দিচ্ছে এক ক্ষুদ্র টিকটিকি।

খবরে বলা হচ্ছে, এই যাত্রী তার জন্য ‘বিশেষ খাবারের’ অনুরোধ জানানোর পর তাকে এই টিকটিকিসহ খাবার পরিবেশন করা হয়।

ভারতের বিমান পরিবহনমন্ত্রী এই ঘটনাকে গুরুতর বর্ণনা করে বলেছেন, এয়ারলাইন্সের যেমন ‘টিকটিকি’ পরিবেশন করার কথা নয়, তেমনি পাচকদেরও টিকটিকি রান্না করার কথা নয়! সূত্র: বিবিসি

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G