বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

প্রকাশঃ মার্চ ২১, ২০২৩ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজধানীতে বলাকা কার্যালয়ে এ বিষয়ে চুক্তি হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় বিমানের এমডি বলেন, আমরা মানসম্মত সেবা প্রদানে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাবো। সাকিব বিমানের বিশ্বমানের সেবা ও শ্রেষ্ঠত্ব বিশ্বের কাছে তুলে ধরবেন। আশা করি, এই চুক্তির মাধ্যমে বিমান আরও সামনে এগিয়ে যাবে এবং বহির্বিশ্বে আরও সুনাম অর্জন করবে।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G