বিরোধীরা ক্ষতি করবে বৃষের, মনের চাওয়া সত্যি হবে মকরের

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৮:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ পূর্বাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

rasifol32মেষ: (২১ মার্চ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬
মঙ্গলের প্রভাবে কঠিন পরিবেশের মুখে পড়তে পারেন। মেজাজ হারালে সমস্যা বাড়বে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সতর্ক হোন। জাতিকাদের কাজে অগ্রগতি হলেও অর্থনৈতিক ব্যাপারে অপেক্ষা করতে হবে। সন্ধ্যের পর থেকে জাতিকাদের জীবনে কিছু শুভ প্রভাব বাড়তে পারে।

টোটকা: কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবাফুল, একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। সূর্য ডোবার পর সেটিকে পানিতে ভাসিয়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা :
পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। বিরোধীপক্ষকে এড়িয়ে যেতে চাইলেও পারবেন না। কর্মক্ষেত্রে সমস্যার ফলে এলোমেলো সময় কাটবে। জাতিকারা ন্যায্য পাওনা পেয়ে যাবেন। কিন্তু শত্রুপক্ষ সক্রিয় থাকবে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।

মিথুন: (২২মে২১ জুন) শুভ রং : বাদামি শুভ সংখ্যা :
বুধের শুভ প্রভাবে আপনার কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। অনেকগুলি কাজের সুযোগ আসতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা জাতিকাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। ন্যায্য অধিকার লাভের জন্য যথেষ্ট সংগ্রাম করতে হবে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন।

কর্কট: (২২ জুন২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৭
নানা ধন্ধের ভিতর দিয়েই খুঁজে পাবেন সফলতা। কোনো খবরের ফলে মন চঞ্চল হয়ে উঠতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ঘিরে সমস্যা সামনে আসতে পারে। কর্মক্ষেত্রের জটিল পরিস্থিতিকে দায়িত্ব নিয়ে মোকাবিলা করতে হতে পারে।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

সিংহ: (২৩ জুলাই২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা :
পারিবারিক কোনো সদস্যের কারণে আপনার চিন্তা বাড়তে পারে। তবে মনোবল ধরে রাখতে পারলে সমস্যা কমবে। জাতিকাদের জীবনে সিদ্ধান্ত বদলের প্রয়োজন হতে পারে। তবে সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত বদল করুন। প্রেমযোগ আজকের দিনটিতে শুভ নয়।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :
পরিশ্রমের জোরে কাজে সফলতা পাবেন। আর্থিক সাহায্য বা সুযোগ চাইলেও আজকের দিনে সেটা পাবেন না। সন্ধ্যার পর থেকে শুভ পরিবর্তন হতে শুরু করবে। জাতিকাদের কোনো বিষয়ে না বলতে হলেও এমনভাবে বলুন যাতে সুন্দর সম্পর্ক বজায় থাকে। গৃহাগত ক্ষেত্রে মনোযোগ বেশি দিতে হবে। প্রেমযোগ আছে।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং: লাল, শুভ সংখ্যা :
আপনার পরিচিত কোনো মানুষের ব্যবহারে সম্পূর্ণ পরিবর্তন ঘটতে পারে। অনেকদিন ধরে করা কোনো চেষ্টা আজ সফল হতে পারে। সন্ধ্যের পর আর্থিক লেনদেন না করাই ভালো। জাতিকাদের ভাগ্যে তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। পারিবারিক দিকে প্রতিকূল পরিবেশ বজায় থাকবে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর২২ নভেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা :
কোনো প্রিয়জনের আগমন হতে পারে। ব্যবসায় সাফল্যের যোগ আছে। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে শুভ খবর পেতে পারেন। কোনো ব্যক্তি কিছু সুবিধা দেওয়ার কথা দিলে তার সম্বন্ধে আগে খোঁজ-খবর নিন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর২১ ডিসেম্বর) শুভ রং: লাল, শুভ সংখ্যা :
সফলতা আপনার উদ্যম বাড়িয়ে দেবে। বাড়তি উদ্যমের ফলে আপনার উন্নতি হবে। জাতিকাদের জন্য শত্রুপক্ষের তরফে আপস করার প্রস্তাব আসতে পারে। সতর্কভাবে সেই প্রস্তাব এড়িয়ে চলুন। দাম্পত্য ও প্রেমে মিশ্র ফলাফল দেখা যাচ্ছে।

টোটকা:  দারুচিনি, মধু ও ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

মকর: (২২ ডিসেম্বর২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা :
সকালটা কাটবে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে। বিকেলের দিকে মনের আশা পূর্ণ হতে পারে। যৌথ কারবারে লাভ কম হলেও প্রচেষ্টা চালিয়ে যান। জাতিকারা পারিবারিক কাজ ও কর্মক্ষেত্রে ব্যস্ত দিন কাটাবেন। পারিবারিক আলোচনায় অগ্রগতি হতে পারে।

টোটকা: একটি মাটির পাত্রে কালো জিরা, শুকনো লঙ্কা ও ভেজানো চাল রেখে সেটিকে পানিতে ভাসিয়ে দিয়ে পিছনদিকে না ফিরে চলে আসুন।

কুম্ভ: (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা :
বিশেষ সুবিধা আশা করলে আপনি আশাহত হবেন। গোধূলি লগ্ন আপনার পক্ষে শুভ। জাতিকাদের সম্মানজনক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কোনো ধরনের বিতর্কে না যাওয়াই সমীচীন হবে। প্রেমযোগ আছে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে পদ্মফুল রাখলে উপকার পাবেন।

মীন: (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১৫
ব্যবসার সুযোগ এলেও মূলধনের অভাবে সেটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিরোধীরা সক্রিয় থাকবে। জাতিকাদের পরিবারের ঝামেলা নিয়ন্ত্রণ করতে করতে সন্ধ্যে হয়ে যেতে পারে। সন্ধ্যের পর থেকে পরিবেশ কিছুটা অনুকূলে আসবে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

প্রতিক্ষণ/এডি/রিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G