বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

প্রকাশঃ জুলাই ৩১, ২০২৬ সময়ঃ ১০:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শুক্রবার (৩১ জুলাই) লেনদেনে ব্রেন্ট ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। তবে সাম্প্রতিক এই দরপতনের পরও পুরো মাসের হিসাবে তেলের বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধির ধারা বজায় রয়েছে।

সর্বশেষ বাজারদরে, ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে এসেছে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুড ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ৮২ দশমিক ০৯ ডলার প্রতি ব্যারেলে লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতে, একদিনের দরপতন হলেও জুলাই মাসজুড়ে আন্তর্জাতিক তেলের বাজার ঊর্ধ্বমুখী ছিল। মাস শেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করেছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য উচ্চ অবস্থানে রয়েছে।

বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা জানান, হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল অব্যাহত থাকলেও নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কমেনি। এর ফলে পরিবহন ব্যয় ও বিমা খরচ বেড়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে প্রভাব ফেলছে।

তার মতে, সাম্প্রতিক লেনদেনে কিছুটা দর কমলেও বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব এখনও বিদ্যমান। তাই স্বল্পমেয়াদি মূল্যপতনের পরও তেলের সামগ্রিক বাজার প্রবণতা এখনো ঊর্ধ্বমুখী রয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G