বিশ্ব ছাগল সুন্দরী প্রতিযোগিতা! (ভিডিওসহ)

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ৭:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Mars-Global-goat beauty-contest-winnerলিথুয়ানিয়ার এক গ্রামের সৌন্দর্য প্রতিযোগিতা। বাহারি সাজে হাজির সুন্দরীরাও। তবে এই সুন্দরীরা সবাই চারপেয়ে, তাদের শিংও আছে! অবাক হবেন না এটা ছাগলদের বিউটি কনটেস্ট।

ছাগল বলে কি সুন্দরী নয়! কারও কেমন সাদা রং। কারও মাথায় বাহারি টুপি। কেউ বা গায়ে দিয়েছে রীতিমতো ডিজাইনার পোশাক। ব্যান্ড বাজনা নিয়ে হাজির উৎসাহী দর্শকরাও। মনের মতো করে পোষ্যকে সাজিয়ে হাজির মালিকও।

এমন অভিনব সৌন্দর্য প্রতিযোগিতা হয় লিথুয়ানিয়ার র‌্যামেগালা গ্রামে। সেই মধ্যযুগ থেকেই এই অঞ্চলে ছাগলের বড় কদর। গ্রামের ছয়’শ পয়তাল্লিশ বছরের জন্মদিনে তাই এই ছাগলের বিউটি কনটেস্ট। সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন, মার্সে। তবে সেরার মুকুট পরতে তার বড় আপত্তি। শেষ পর্যন্ত ক্রাউন নিলেন মার্সের মালকিন।  সূত্র: টেলিগ্রাফ।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G