বিষাক্ত লিচুতে ৮ শিশুর মৃত্যু

প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ১১:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

profitদিনাজপুরে কীটনাশক মিশ্রিত বিষাক্ত লিচু খেয়ে আট শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোগতত্ত্ব গবেষণার প্রাপ্ত প্রাথমিক অনুসন্ধান ফলাফলের ভিত্তিতে এনডোসালফিন (endosulphin) গ্রুপের কীটনাশক মিশ্রিত লিচু খেয়ে শিশুদের মৃত্যু হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

আইইডিসিআরের ল্যাবরেটরিতে ২৯ ধরণের কীটনাশক পরীক্ষা হয়। কিন্তু সেখানে এনডোসালফিন পরীক্ষার সুযোগ না থাকায় এ ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

স্থানীয় শিশুদের সংগ্রহিত রক্তের নমুনা পরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসি আটলান্টায় পাঠানো হবে।

তিনি জানান, দিনাজপুরের লিচুসহ বিভিন্ন বাগানে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন দফায় বাগানিরা বিভিন্ন ধরনের কীটনাশক, এন্টি ফাঙ্গাল ও গ্রোথ হরমোন ব্যবহার করে।

আইইডিসিআরের তদন্ত দল ওই এলাকায় ১৫দিন অবস্থান করে আউটব্রেক ইনভেষ্টিগেশনের যথাযথ গাইড লাইন অনুসরণ করে প্রায় নিশ্চিত হয়েছে বিষাক্ত কীটনাশক পানেই শিশুদের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত তিন সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দিনাজপুরের বীরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় লিচু খেয়ে ৯ শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ সব শিশুদের মৃত্যু হয়।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G