বুধবার থেকে শুক্রবার টানা হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

upradbym-e1409059916843গত রোববার থেকে শুরু হওয়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সময়সীমা ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে।

অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে, গুলি করে অসংখ্য নেতা-কর্মীকে পঙ্গু ও আহত করার প্রতিবাদে, দেশব্যাপী বিরোধীদলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং এখনো পর্যন্ত অবৈধ সরকার গণদাবি মেনে না নেওয়ায় আমাদের অঙ্গীকার অনুযায়ী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।

উক্ত হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

গণদাবির বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হবে না ২০ দলীয় জোট। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

এর আগে গত শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৭২ ঘণ্টা হরতালের এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

প্রতিক্ষণ/এডি/রুমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G