বৃশ্চিকের কাজের মূল্যায়ন, মিথুনের সম্মান (২রা মার্চ)

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৯:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rashifol311মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল):
অতিরিক্ত ভালোবাসা পেয়ে মন আজ সিক্ত হবে। গুরুস্থানীয় কেউ ডেকে পাঠাবে, দূরের কোনো ঘটনা হাতছানি দিয়ে ডাকবে। কর্মব্যস্ত একটি দিন কাটবে আপনার। প্রতিমুহূর্তে প্রাপ্তির সঙ্গে আপনার যে বোঝাপড়া হচ্ছে তার একটি কিনারা মিলতে পারে আজ। ভ্রমণে বিস্তর আনন্দ পাবেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে):
শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ভালো যাবে না। আর এটা পৃথিবীর নিয়ম। আপানাকে দিয়ে যে কেউ আজ খারাপ কাজ করিয়ে নিতে চাইবে। তাই সচেতন হোন এখনি। শিক্ষাক্ষেত্রে আপনার জন্য দুর্দান্ত সুবিধা আসবে। বাণিজ্যে আজ মন্দা গেলেও পাওনা টাকা ফেরত পাবেন। বেকারদের বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।

মিথুন (২২ মে – ২১ জুন):
সব দ্বিধা ভুলে সামনে এগিয়ে যাওয়ার দিন আজ। মনের মতো করে নিন মাস্তি। যাদেরকে এড়িয়ে চলতেন, তারা আপনাকে সম্মান করে। আজ তা টের পাবেন। প্রেমিকার কাছে আপনাকে শাস্তি পেতে হবে ভুল কাজের জন্য। প্রতিবেশির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। দূরযাত্রা শুভ।

কর্কট (২২ জুন – ২২ জুলাই):
সকালটা শুরু হবে একটা ভালো খবর দিয়ে। দিনের ভুল দিনেই সংশোধন করে নিলে আর সমস্যায় পড়তে হবে না। নিজেকে বোকা মনে করে বেশ চালাকিই করছেন, চালিয়ে যান এভাবেই। আপনার ওপর গ্রহের প্রভাব খুব ভালো মতই পড়বে। আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন আজকেও।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট):
কর্মক্ষেত্রে সুন্দর ব্যবহারের জন্য আজ পুরস্কৃত হবেন। নতুন কিছু কেনার লোভ আপনাকে তাড়া করবে। নতুন নতুন চাহিদা যোগ হতে থাকবে। কীভাবে নিজেকে ব্যস্ত রাখবেন তা আপনিই শুধু জানেন। আজকে নিজেকে ব্যস্ত রাখুন যেভাবেই হোক। দিনের শেষে অর্থের সন্ধান পাবেন। বিনিময় প্রথার মতো আজ মন বিনিময় হয়ে যাবে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):
দুরন্ত একটি দিন কাটবে আপনার ঘুরে ফিরে একই বিন্দুতে এসে মিলিত হবেন। আপনাকে দিয়ে যে কেউ অর্থ উপার্জন করে নিবে। কিন্তু আপনাকে কিছুই দিবে না এমনটা আজ ঘটতে পারে। তাই সাবধান! গাঁটের টাকা আজ গচ্চা যাওয়ার পরিস্থিতি এড়িয়ে চলুন। ভ্রমণের জন্য দিনটি অতীব শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):
দিন কীভাবে যাবে তা আজ বুঝে ফেলবেন সকালের নাস্তা করার সময়েই। পরিবারে কলহ পরিবারের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। রাষ্ট্রের সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন। পুরাতন কিছু আজ নতুন করে আবিষ্কার করবেন। দিন দিন স্থির হয়ে যাচ্ছেন একেবারে এটা ঠিক নয় এখন আপনার দৌড়ানোর সময়।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর):
রাজনীতি করা বা না করাতে কিছু আসে যায় না। কিন্তু আপনি যদি সত্যি কথাটা জায়গা মতো বলতে না পারেন তাহলেই দেখবেন সব ভূত আপনার কাঁধেই সওয়ার হবে। যা পারবেন তাই বলবেন, অন্যের মন ভোলানোর জন্য মিথ্যে বলার দরকার নেই। সহকর্মীরা কাজ দিয়েই আপনাকে মূল্যায়ন করবে। ব্যবসায়িরা মুনাফার মুখ দেখবেন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর):
চোখ বন্ধ করে এগিয়ে যান, আপনার অর্থিক কষ্ট থাকবে বললেই চলে। আয়ের নতুন উৎস পেয়ে যাবেন সহজেই। দাম্পত্য জীবনে কলহ কমে আসবে। সবচেয়ে ভালো হয় প্রিয় মানুষটিকে নিয়ে ছুটির দিনে দূরে কোথাও ঘুরতে গেলে। শেয়ার ব্যবসায়িদের জন্য দিনটা মন্দ। আর এই মন্দা দিনে পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও ঘুরে আসুন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি):
নিশ্চিত থাকুন, আজ যতদূর যেতে চান ততদূর যেতে পারবেন। কেউ আপনাকে না ঠেকালেও একটু পেছনে ফিরে দেখবেন কিছু ফেলে গেলেন নাতো। মধ্য দুপুরে অবসাদগ্রস্ততা বাড়বে বৈ কমবে না। পিতামাতা সন্তুষ্টি প্রকাশ করবে আপনার ওপর। কাউকেই আজ বিশ্বাসঘাতক মনে হবে না। পাওনা অর্থ না পেলেও আশ্বাস পাবেন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
গ্রহে কাণ্ড ধুন্দুমার, মন আজ আপনার বেজার। কিচ্ছু করার নেই, পেছনের দরজা দিয়ে পালানোর চিন্তা করলে উল্টো বিপাকে পড়বেন। ভয় নেই এতো সব ষড়যন্ত্র আপনাকে বিয়ে দেয়ার জন্য। প্রিয়জনকে নিজের সাধ্যের বাইরে উপহার দিতে গেলে আপনিই গচ্চায় পড়বেন। বিদেশ যাত্রা শুভ। সঙ্গে পাসপোর্ট নিতে ভুলবেন না।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
অফিসে হুটহাট করে কাউকে আপা, খালা, বোন বানাবেন না। কারণ মুখের আপা আর অন্তরের প্রেমিকাভাব আপনাকে অহেতুক ঝামেলায় ফেলবে। আপনার ভেতরের ঈর্ষা প্রবণতা গাড্ডায় ফেলতে পারে। সবকিছুকে সন্দেহের দৃষ্টিতে দেখা অনেক পুরাতন এক ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত হতে না চাইলে দ্রুত পরিবেশ পাল্টান। সুস্থ থাকুন সারাক্ষণ।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G