বৃষের কষ্ট লাঘব, কর্কটের উন্নতি (১৬ই মার্চ)
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম
কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১
আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ আছে। আটকে থাকা পাওনা অর্থ বিকেলের পর ফেরত পেতে পারেন। কমবে পারিবারিক সমস্যা। জাতিকাদের কোনো ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই শ্রেয়। প্রেমযোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
অশুভ গ্রহের প্রভাবে বারবার একই ভুল হওয়ার সম্ভাবনা আছে। অর্থ ও কাজ-কর্ম নিয়ে মন অস্থির থাকবে। উত্তেজিত হয়ে পড়ার ফলে আর্থিক ক্ষতির যোগ আছে। জাতিকারা ন্যায্য কথা বলতে পারার ফলে মানসিক কষ্ট লাঘবের যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ ক্ষীণ।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কাছের কারো চাকরির কথাবার্তা এগোতে পারে। পরিবারে অভিভাবকের সাহায্যে সমস্যার সমাধান হবে। জাতিকারা উন্নতির সুযোগ পাবেন। স্নেহভাজনদের কাছ থেকে দুঃখ পেতে পারেন। প্রেমযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
কর্মক্ষেত্রে নিরপেক্ষভাবে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার পছন্দকে প্রাধান্য না দেওয়াও হতে পারে। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির বুদ্ধিতে উন্নতি করতে পারেন। শত্রুনাশের যোগ আছে। দাম্পত্য জীবনে সমস্যার যোগ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
কর্মক্ষেত্রে চক্রান্তের ফলে মিথ্যে অভিযোগে অভিযুক্ত হতে পারেন। বন্ধুর বুদ্ধির প্রয়োগে সমস্যা থেকে মুক্তির যোগ দেখা যাচ্ছে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। জাতিকাদের উপর পারিবারিক আস্থা বাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার যোগ আছে। প্রেমযোগ শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২
সন্দেহের ফলে দাম্পত্য জীবনে সমস্যার দেখা দেবে। পারিবারিক সমস্যা নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা হতে পারে। জাতিকারা সহজেই পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। অধিক ব্যয় করার যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ মঙ্গলময়।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৭
মানসিক চাপের ফলে কর্মক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়তে পারেন। কোনো গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকের দিনটি শ্রেয়। তবে পরিস্থিতি বুঝে মেপে কথা বলাই উচিত। জাতিকারা পারিবারিক কাজে দূরে যাত্রা করতে পারেন। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
রাশিচক্রে গোচর শুভ। এর ফলে কর্ম সমাধানের যোগ আছে। পারিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হতে পারে। আঘাতের যোগ আছে। জাতিকাদের নিকট বন্ধুদের সঙ্গে কোন বিশেষ বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণের যোগ আছে। প্রেম যোগ নেই।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
গুরুজনের প্রভাবে প্রবাহিত হবেন। বিশিষ্ট ব্যক্তির দ্বারা সম্মানিত হওয়ার যোগ আছে। জাতিকারা শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
নতুন যোগাযোগ হতে পারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে অগ্রজসম কোনো ব্যক্তি সুখবর দিতে পারে। প্রতিভা বিকাশের যোগ আছে। প্রেমযোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
প্রতিকূলতার মধ্যে লক্ষ্য স্থির রেখে সফলতার যোগ আছে। দিনের শেষভাগে মানসিক আঘাত পাওয়ার যোগ। জাতিকাদের নেওয়া উদ্যোগ আজকে অভিনন্দিত হবে। বাধা থাকলেও কাজে সফলতা আসবে। প্রেমযোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব ও ক্ষমতা বাড়বে। কাছের বন্ধুদের মাধ্যমে উপকৃত হবেন। নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। সুযোগ আসতে পারে বিদেশ ভ্রমণের। জাতিকারা আর্থিক দিকে স্বাবলম্বী হবেন। উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ ক্ষীণ।
প্রতিক্ষণ/এডি/আরেফিন























