বেতন ছাড়া শ্রমিক ছাটাই সৌদি আরবে

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৬ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

সৌদি প্রতিনিধি

Suspensionচার মাসের বেতন পরিশোধ না করেই ৫০ হাজার শ্রমিক ছাঁটাই করেছে সৌদি আরবের সবচেয়ে বড় ভবন নির্মাতা প্রতিষ্ঠান বিন লাদেন কনস্ট্রাকশনস। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে দেশটির প্রভাবশালী পত্রিকা খালিজ টাইমস জানিয়েছে, এই শ্রমিকদের এরই মধ্যে ভিসা বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত সৌদি আরব না ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন শ্রমিকরা। বেতন পরিশোধের দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো মক্কায় কোম্পানির প্রশাসনিক কার্যালয়ের সামনে ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা।

এদিকে দেশটির জাতীয় দৈনিক সৌদি গেজেটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিন লাদেন কনস্ট্রাকশনস কর্তৃপক্ষ জানায়, বর্তমান সংকটপূর্ণ অবস্থা থেকে বের হয়ে আসার জন্য ৫০ হাজার শ্রমিককে একেবারে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্মীরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এমনকি এমন শ্রমিকও আছেন, যারা গত ছয় মাস ধরে বেতন পাননি। ফলে অন্যের কাছে ঋণ নিয়ে জীবনধারণ করছেন।

========

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G