বৌদ্ধ ভিক্ষু হত্যাঃ ৩ জন ৫ দিনের রিমান্ডে

প্রকাশঃ মে ১৬, ২০১৬ সময়ঃ ৩:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

142433_1

বান্দরবানের বাইশারীতে চাঞ্চল্যকর বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় আদালত আটককৃত ৩ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আজ সোমবার দুপুরে পুলিশ আটককৃত ৩ জনকে বান্দরবান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে আবু হানিফের আদালতে হাজির করলে আদালত হত্যার রহস্য উদঘাটনে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। আটককৃত ব্যক্তিরা হলেন- স্থানীয় চাক সম্প্রদায়ের হ্লামং চাক (৩২) এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জিয়া উদ্দিন (২৮) ও রহিম (২৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, বাইশারী চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উ (৭৮) গলা কেটে হত্যার ঘটনায় আটককৃতদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য যে, গত শনিবার ভোররাতের কোনো একসময়ে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উ (৭৮) কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন সকালে পূজারীরা ভিক্ষুর জন্য খাবার নিয়ে বিহারে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। খুনে জড়িত সন্দেহে শনিবার রাতে স্থানীয় চাক সম্প্রদায়ের একজনসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G