ব্যায়াম করার সঠিক সময়

প্রকাশঃ মে ১৬, ২০১৫ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

exercise-illustrationসু-স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করার কোনো বিকল্প নেই। তাই হাজার ব্যস্ততার মাঝেও অনেকেই কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে চেষ্টা করে থাকেন। তবে ব্যস্ততা আমাদের জীবনে এভাবে জড়িয়ে রয়েছে যে মাত্র একঘণ্টা সময় খুঁজে বের করাও কঠিন হয়ে পড়ে।

তারপরও যখন ব্যায়াম করতে যাওয়া হয় , তখন হয়তো ব্যায়ামের সঠিক সময় নয়। তাই ব্যায়ামের উপযুক্ত সময়টুকু জেনে রাখা জরুরি।

ব্যায়াম করার জন্য শরীরে এনার্জি দরকার। সেই সাথে মনোযোগ তো অবশ্যই। আর তাই সকালে ঘুম থেকে উঠা মাত্রই ব্যায়াম করা উচিৎ নয়। অন্তত তিন ঘণ্টা পর শরীর স্বাভাবিক অবস্থায় পৌঁছালে ব্যায়াম শুরু করা উচিত। অবশ্য খুব সকালে ঘুম থেকে উঠে হালকা জগিং করা যেতে পারে।

ভোরে ওঠে ব্যায়াম করার প্লান থাকলে আগের রাতে সঠিক সময়ে অর্থাৎ একটু আগেভাগেই বিছানায় যান। টানা সাত-আট ঘণ্টা ঘুমিয়ে তারপর ব্যায়াম করতে যান। এর অন্যথায় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন।

ঘুম থেকে উঠার ছয় ঘণ্টা থেকে বারো ঘণ্টা পর্যন্ত ব্যায়ামের সঠিক সময় ধরা হয়। অর্থাৎ আপনি সকাল সাতটায় ঘুম থেকে উঠলে দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ব্যায়াম করার জন্য আপনার উপযুক্ত সময়। এ সময়ের মধ্যে সুযোগ মতো আপনার ব্যায়ামের সময়টুকু বের করে নিন।

তবে দুপুরে খাবার খাওয়ার পর অন্তত দুই ঘণ্টা পর্যন্ত কোনো রকম ব্যায়াম করা উচিত নয়। এরপরে যে কোনো সময় ব্যায়াম করা যাবে। আপনার শরীর ও স্বাস্থ্য অনুযায়ী বায়ামের সময় ঠিক করে নিন। সবচেয়ে ভালো হয়, এ ব্যাপারে দক্ষ কোনো ফিটনেস এক্সপার্টের সাহায্য নিলে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G