ব্রাজিলে সোয়াইন ফ্লুতে ৭৬৪ জনের মৃত্যু

প্রকাশঃ জুন ৮, ২০১৬ সময়ঃ ১১:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

flue

ব্রাজিলে চলতি বছরে সোয়াইন ফ্লুর আক্রমনে প্রায় ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

অথচ ২০১৫ সালে ব্রাজিলে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু চলতি বছরে শুধুমাত্র গত সপ্তাহেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ জন মারা যান।

চলতি বছরে ব্রাজিলে শ্বাসতন্ত্রের গুরুতর সংক্রমণের শিকার ৩,৯৭৮ জন রোগীর নাম নিবন্ধন করা হয়েছে। গেল বছর এই সংখ্যা ছিল মাত্র ১৪১। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল সপ্তায় শ্বাসতন্ত্রের সংক্রমণের শিকার ৪৬০ জনের নাম নিবন্ধন করা হয়েছে।

সোয়াইন ফ্লুর ভাইরাস এইচ1এন1 আক্রান্ত হওয়া রোধে সরকার টিকাদান কর্মসূচি চালু করেছে। ৫ কোটি মানুষকে এই টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি।

প্রসঙ্গত, জ্বর, নাক দিয়ে সর্দি ঝরা, গলা ব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্ট সোয়াইন ফ্লুর অন্যতম উপসর্গ।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G