ভারত যেতে পারেন খালেদা জিয়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৬ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rtrtrtআগামী ১২-১৩ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০১৬ এ অংশ নিতে ভারত যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।

ওয়ার্ল্ড ফোরাম ইথিকস ইন বিজনেস এবং দ্য আর্ট অব লিভিং ফাউন্ডেশন যৌথভাবে এ ফেস্টিভ্যালের আয়োজন করছে। ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন খালেদা জিয়া। তবে ফেস্টিভ্যালে যোগদানের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এখনো তাদেরকে কিছু জানানো হয়নি।

ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্ষমতাসীন বিজেপির নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত করার পরে আয়োজকদের ইতিবাচক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে দলটির একটি সূত্র জানিয়েছে।

এদিকে, ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের কার্যক্রমও চলছে বলে জানা যায়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G