ভাসমান বোতলে শত বছরের পুরনো চিঠি

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ৯:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

botol

চলতি বছরের এপ্রিল মাসে জার্মানির আমরাম সমুদ্রতীরে এক নারী একটি বোতলটি খুঁজে পান। শুধু মাত্র বোতলই নয়, পাওয়া গেছে বোতল এর ভেতর একটি বার্তাবহ পোস্টকার্ড। ধারণা করা হচ্ছে এই পোস্টকার্ডটি শত বছরের পুরনো।

মেরিন বায়োলোজিক্যাল এসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সাগরে ভেসে আসা একটি বোতলের ভেতর যে পোস্টকার্ড পাওয়া গেছে তার বার্তাটি শত বছরের পুরনো। ১০৮ বছরেরও বেশি সময় আগে এই বোতলটি সাগরে ছুঁড়ে ফেলা হয়েছিল।

গবেষকরা ধারণা করছেন, ১৯০৪ থেকে ১৯০৬ সালের মাঝামাঝি কোনও এক সময় বোতলটি উত্তর মহাসাগরে ছোঁড়া হয়েছিল।

পোস্টকার্ডে বলা হয়েছে বোতলটি যেন যুক্তরাজ্যের ‘মেরিন বায়োলজিকাল অ্যাসোসিয়েশন’ এর ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, সমুদ্রের ঢেউয়ের গতিবিধি নিয়ে গবেষণার অংশ হিসেবে তারা প্রায় এক হাজার বোতল সমুদ্রে ছুঁড়ে ফেলেছিলেন। জর্জ পার্কার বিডার নামে একজন গবেষক এ বোতলগুলো নিয়ে গবেষণা চালিয়েছিলেন।

botol

প্রতিটি বোতলে একটি করে পোস্টকার্ড ঢুকিয়ে দেয়া হয়। পোস্টকার্ডে লেখা ছিল, বোতল ফেরত দেয়ার বিনিময়ে প্রত্যেককে এক শিলিং করে দেয়া হবে।

জার্মানির ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী ম্যারিয়ান উইঙ্কলেরকে বোতলটির জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পুরনো আমলের শিলিং দেয়া হয়েছে।

জার্মানীর এক দ্বীপে ছুটি কাটানোর সময় সমুদ্রতীরে বোতলটি খুঁজে পান ম্যারিয়ান উইঙ্কলের।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G