ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, নিহত ১

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

vasanivarsityআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ ছাত্র।

নিহত মোশারফ বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে মোশাররফ ও মনির পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর রেশ ধরে আজ বেলা ৩টার দিকে  দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহতদের চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করে।

আহত অন্যদের মধ্যে বাদল এবং ফয়সালসহ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G