ভূকম্পনে বিধ্বস্ত পাকিস্তান-আফগানিস্তান

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০১৫ সময়ঃ ৮:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

pakistanআফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূকম্পন জরিপকারী সংস্থা জানিয়েছে, আফগানিস্তানের জার্ম এলাকা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পের আঘাতে দেশেটির বিভিন্ন স্থানে ১৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আফগানিস্তানে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং আহত হয়েছে কয়েক শ’ মানুষ।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে সোমবার দুপুরের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলের ২১৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থায়িত্ব ছিল প্রায় ৪০ সেকেন্ড। পাকিস্তান ছাড়াও ভারতের দিল্লি, কাশ্মীর, হরিয়ানা ও পাঞ্জাবেও ভূকম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, পাকিস্তানের পেশোয়ার ও উত্তর পশ্চিম সীমান্ত এলাকার সোয়াত, বাজাউর, কাল্লার কাহার, সারগোদা, কাসুরে অধিকাংশ হতাহতের খবর পাওয়া গেছে।

খাইবার পাখতুনখাওয়া ও ফাতায় ৯৬ জন, পাঞ্জাবে ৫ জন, কাশ্মীরে ১ জন ও বেলুচিস্তানে ৩ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এখনো দেশটির বিভিন্ন অঞ্চল থেকে নিহতের খবর আসছে। তাই নিহতের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করে জানাতে পারছে না দেশটির সরকার।এছাড়া আফগানিস্তানে টাকার প্রদেশে মেয়েদের একটি বিদ্যালয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাংগাহারে ৭ জন মারা গেছেন।

এদিকে, পাকিস্তানের পেশোয়ার, সোয়াতসহ ভূমিকম্প আঘাত হানা বিভিন্ন এলাকায় হাসপাতালগুলোতে শত শত আহত মানুষ ভর্তি হয়েছে। ভূমিকম্পের ফলে পাকিস্তানের ইসলামাবাদ ও পেশোয়ারের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।

ভূমিকম্পটির ৪০ মিনিট পর একই এলাকায় আবারো ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G