মকরের মন জয়, মিথুনের ভ্রমণ (৮ই মার্চ)
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
হাল ছেড়ে দেয়ার মনোভাব থাকলে সমস্যা বাড়বে। ব্যবসায় বিশেষ সাফল্যের যোগ আছে। কোনো আত্মীয়ের আচরণে মনে কষ্ট পেতে পারেন। তবে গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। প্রেম নিয়ে মনে নানা দ্বিধা-দ্বন্দ্ব কাজ করবে।
মিথুন: (২২মে – ২১ জুন)
গ্রহের সাময়িক অবস্থানগত কারণে প্রেমের ক্ষেত্রটি সমস্যাজনক। একাধিক উপায়ে উপার্জন বাড়লেও বিভিন্ন কারণে সেটি ব্যয় হয়ে যাবে। সপরিবার দূর ভ্রমণের সম্ভাবনা আছে। কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাকে সাহায্য করবে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বহু জটিলতার মধ্য দিয়ে অবশেষে সফলতা পাবেন। জ্ঞাতি শত্রুর চক্রান্তে পৈতৃক সম্পত্তি লাভে পদে পদে বাধা আসতে পারে। জলপথে ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করবেন। প্রেমযোগ আছে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আবেগের ফলে বিপত্তির আশঙ্কা যথেষ্ট পরিমাণে আছে। আপনার ভুলে ব্যবসায় হঠাৎ লোকসান হয়ে যেতে পারে। রক্তচাপজনিত দুর্বলতায় ভোগান্তির সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে বহিরাগতের উসকানিতে সমস্যা দেখা দিতে পারে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কোনো শুভানুধ্যায়ীর আর্থিক আনুকূল্যে সমস্যার সুরাহা হতে পারে। শত্রুর উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয়ে সন্ধির সিদ্ধান্ত নেওয়া উচিত। সন্তানের শরীর ও শিক্ষা নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমযোগ আছে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সাফল্যের পথ খুঁজতে সাহায্য করবে কোনো বন্ধু। বেফাঁস মন্তব্যে স্বজন মহলে বিড়ম্বনা বাড়তে পারে। ভুল বোঝাবুঝির জেরে প্রেম-প্রণয়ে জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায় শুভযোগ আছে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাবা-মায়ের সঙ্গে মতের অমিল হতে পারে। নো বাইরের লোক আপনার পারিবারিক সমস্যার সুযোগ নিতে চাইবে। দাম্পত্য জীবনে গ্রহের প্রভাবে কিছু কিছু সমস্যা থাকবে। প্রেমযোগ ক্ষীণ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আকাঙ্ক্ষিত স্বীকৃতি না মেলায় হতাশা বাড়তে পারে। পরিবারের কাউকে ঘিরে দাম্পত্য বিরোধ জন্ম নিতে পারে। বকেয়া অর্থ আংশিক ফেরত পেতে পারেন। খাদ্যনালী সংক্রান্ত সমস্যা থাকলে অতিদ্রুত ব্যবস্থা নিন। প্রেমযোগ নেই।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ব্যবসায়িক প্রয়াসে সাফল্যের সম্ভাবনা আছে। আপনার কাজের মাধ্যমে অনেকের মন জয় করতে পারেন। মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার ব্যবহারের মাধ্যমে নতুন উপার্জনের পথ খুলতে পারে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অচেনা কারোর সহায়তায় বিপদ থেকে উদ্ধারের সম্ভাবনা আছে। গৃহ নির্মাণের আর্থিক পরিকল্পনা সফল হবে। উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ আসতে পারে। গ্রহের বক্র দৃষ্টির ফলে দাম্পত্য নিয়ে জটিলতা বজায় থাকবে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার সাহায্যের প্রতিদানে সমালোচনা জুটতে পারে। বিশিষ্ট ব্যক্তির সহায়তায় নামি সংস্থায় চাকরির যোগ আছে। প্রিয়জনের স্বাস্থ্য সঙ্কটে উদ্বেগ ও চিকিৎসায় ব্যয় বাড়তে পারে। দাম্পত্য জীবনে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রেমযোগ ক্ষীণ।
প্রতিক্ষণ /এডি/আরিফ
























