মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০১৫ সময়ঃ ৮:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Khaleda Ziaআগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিএনপি সূত্রে জানা গেছে লন্ডনের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশে যেতে পারেন তিনি। গত মাসে চিকিৎসার জন্য তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও নানা সমস্যার কারণে যাওয়া হয়নি।

তিনি চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন, বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হলেও এর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই বেশি আলোচনা হচ্ছে। খালেদা জিয়ার লন্ডন সফরকে ব্যক্তিগত সফর উল্ল্যেখ করে বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন বিএনপির শীর্ষ নেতারা।

এদিকে খালেদা জিয়ার লন্ডন সফরের কারণে পবিত্র কোরবানির ঈদের পর দুর্নীতির দুই মামলার হাজিরার তারিখ দেয়ার জন্য বিচারকের কাছে আবেদন করেছিলেন চেয়ারপারসনের আইনজীবীরা। তবে বিচারক ১৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, ঐ তারিখে খালেদা জিয়ার আদালতে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। তার পক্ষ থেকে আইনজীবীরা আদালতে উপস্থিত থাকলেই হবে।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G