মদ্যপ এএসপি কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

প্রকাশঃ নভেম্বর ২০, ২০১৫ সময়ঃ ১১:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

policeসাভার থানার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান মদপ্য অবস্থায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদককে শারিরীকভাবে লাঞ্ছিত করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহবাগ মোড়ে পুলিশের তল্লাশির ছবি তুলতে গেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাহবাগ মোড়ে প্রেসের স্টিকারযুক্ত মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর কাছে তাঁদের পরিচয় জানতে চায় পুলিশের তল্লাশি দল। তাঁরা নিজেদের একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাবেক ছাত্রলীগ নেতা বলে পরিচয় দেন। সেখানে তল্লাশির ছবি তুলতে গেলে এএসপি মশিউর এশিয়ান টিভির ওই প্রতিবেদকের শরীরে আঘাত করেন।

রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, ক্যামেরাম্যানদের বাঁচাতে তল্লাশিচৌকির পুলিশ এগিয়ে গেলে এএসপি পুলিশের ওপরও চড়াও হন। পরে শাহবাগ থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মশিউর রহমান ও অপর আরোহী ছাত্রলীগের সাবেক নেতা খায়রুল বাসারকে থানায় নিয়ে যায়। তাঁদের মধ্যে একজন সাভার থানার এএসপি বলে যাচাই করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিও করেছে শাহবাগ পুলিশ। মোটরসাইকেলের এ দুই আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন। তবে তাঁদের মধ্যে একজন বেশি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানান ওসি।

ঘটনার শিকার ওই সাংবাদিকের নাম নূরে আলম। তিনি এশিয়ান টিভিতে কাজ করেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G