মধ্যবর্তী নির্বাচনই সঙ্কটের সমাধান

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৪:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

emajএকটি নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমেই চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ভাষা সৈনিক অলি আহাদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

‘ভাষা আন্দোলনের মহানায়ক অলি আহাদ’ শীর্ষক এ স্মরণসভার আয়োজন করে অলি আহাদ স্মৃতি সংসদ।

এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘শাসনের মূলশক্তি জনগণের ভোট অথচ ১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ জন বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেন। এ কারণেই আজকের এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তাই জনগণের অংশগ্রহণহীন দশম জাতীয় নির্বাচনের কথা ভুলে জনসম্পৃক্ততার একটি গ্রহণযোগ্য নির্বাচনেই সব সমস্যার সমাধান হতে পারে।’

তিনি বলেন, ‘বর্তমান সংসদের বিনাভোটে নির্বাচিতদেরই জনগণের ভোটে পাস করার আশায় আন্দোলন করার কথা ছিল। অথচ নির্বাচনের দাবিতে এখন আন্দোলন করছে বিএনপি।’

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পর্যাপ্ত খাবার ছাড়া নিজ কার্যালয়ে বন্দী আছেন এটা কোন ধরনের মানবিকতা এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কেউ অন্তরীণ থাকলেও তার খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু খালেদা জিয়া খাবার পাবেন না এটা ভাবা যায় না।’

এসবকিছুর জন্য বাংলাদেশের বিষাক্ত রাজনীতিই দায়ি মন্তব্য করে তিনি আরো বলেন, ‘ এই বিষাক্ত রাজনীতির কারণেই আইনশৃঙ্খলা বাহিনীরও এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলকে দমন করা। তারা সাধারণ মানুষকে ধরে নিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করছে। একসময়ের নিরাপত্তার প্রতীক র‌্যাবের কিছু সদস্যও এখন টাকার বিনিময়ে মানুষ হত্যা করছে।’

জাতীয়তাবোধ থেকেই বাংলাদেশের জন্ম উল্লেখ করে তিনি বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের উপর বাংলাদেশের জন্ম হয়েছিল কি এই বিষাক্ত রাজনীতির জন্য ?’

দেশের এ অচলাবস্থা দূর করতে জনকল্যাণের রাজনীতিতে ফিরে আসতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, ব্যারিস্টার সরওয়ার হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার পারভেজ প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/চামেলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G