মহাখালী বস্তিতে আগুন, দগ্ধ ২

প্রকাশঃ মে ১৫, ২০১৫ সময়ঃ ৮:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mohakhaliরাজধানীর মহাখালীর সাততলা বস্তিআগুন লেগে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোরে লাগা এ আগুনে পুড়ে গেছে ২০টি ঘর।

দগ্ধরা হলেন আবু বকর (৪৫) ও তার ছেলে কাওসার হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে তার ঘরের সামনের বৈদ্যুতিক খুঁটিতে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তে আগুন বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনে তারা দগ্ধ হয়। তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর জীবন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G