মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০২০ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাগুরা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। আজ ২৫ শে ফেব্রুয়ারি ২০২০ সকাল ১১ টায় এই  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  হয়।

 কেন্দ্রিয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াছিন আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে 

বিক্ষোভ মিছিলটি মাগুরা ভায়নার মোড় হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ওয়াশিকুর রহমান কল্লোল সভাপতি জেলা যুবদল, মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক

মোঃ আলমগীর হোসেন, জনাব কুতুবউদ্দিন আহ্বায়ক সদর থানা বিএনপি, গোলাম জাহিদ সাধারন সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ হাসানুর রহমান হাসু সাংগঠনিক সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল, আব্দুর রহিম সভাপতি জেলা ছাত্রদল, এছাড়াও বিএনপি,ছাত্রদল, যুবদল সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G