মাগুরায় বিএনপির ১০০ নেতা কর্মীর আওয়ামীলীগে যোগদান

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০২০ সময়ঃ ১০:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৬ অপরাহ্ণ

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ২৯ই সেপ্টেম্বর বিকাল ৪টার সময় আওয়ামী লীগে যোগদান এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামে। সভার আয়োজন করে নন্দলালপুর গ্রাম ও এলাকাবাসী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৫ নং হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন, ৫ নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান সহ হাজরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ১০০ নেতা ও কর্মীরা যোগদান করেন বাংলাদেশ আওয়ামিলীগে। জাতীয়তাবাদী বিএনপি দলের ২ নং হাজরাপুর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ১০০ নেতা ও কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এই যোগদান উপলক্ষে দোয়া, মোনাজাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G