মাগুরা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদকের মৃত্যুতে যুবদলের শোক প্রকাশ

প্রকাশঃ জানুয়ারি ৩, ২০২০ সময়ঃ ১২:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মাগুরা জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সাবেক নির্বাচিত ভিপি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এবং সাবেক মুক্তিযোদ্ধা প্রজন্মের জেলা শাখা মাগুরার আহ্বায়ক দরি মাগুরার বাসিন্দা জনাব সন্দ্বীপ কুমার দে (৩২) আজ দুপুর ১২ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন।

গতকাল হঠাৎ অসুস্থ হলে মাগুরা সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাক্তার দেবাশীষ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পরামর্শ দেন।

আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে ফরিদপুর পৌঁছালে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে গভীর শোকের মাতম। রাত আটটায় তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে মাগুরার সাত দোহা শ্মশান ঘাটে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মাগুরা জেলা শাখার পক্ষ থেকে অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল,( অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা, মাগুরা) এবং সাধারণ সম্পাদক যুবদল জেলা শাখা, মাগুরা মোঃ ফিরোজ হোসেন মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে দেশবাসীর কাছে প্রার্থনার আবেদন করেছেন।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G