মাছরাঙাতে আসছে সুলেমানের পূর্বপুরুষদের কাহিনী

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৭ সময়ঃ ৫:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৮ অপরাহ্ণ

দিপ্ত টিভির তুমুল জনপ্রিয়তার মূল কারণ ডাবিকৃত তুর্কি সিরিয়াল   ‘সুলতান সুলেমান’। তাদের দেখে অনেক চ্যানেল ইতোমধ্যে বেশকিছু ডাবিল সিরিয়াল প্রচার করছে। বেসরকারী টিভি মাছরাঙা এবার প্রচার করতে যাচ্ছে সুলতান সুলেমানের পূর্বপুরুষের গল্প নিয়ে সিরিয়াল ‘দিরিলিস: আরতুগ্রুল’। এখানে দেখা যাবে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর ইতিহাস। যদিও আরেক বেসরকারী টিভি চ্যানেল একুশে টিভিতে একই সিরিয়াল ‘সীমান্তের সুলতান’নামে প্রচারিত হয়েছে।

মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, ‘দিরিলিস: আরতুগ্রুল’ শিরোনামের এই সিরিয়ালটি বাংলায় ডাবিং করে শিগগিরই প্রচার করবে চ্যানেলটি। একজন সাধারন মানুষ হয়েও অসামান্য বীরত্বের মাধ্যমে কিভাবে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেই কাহিনী নিয়েই তৈরি হয়েছে এই সিরিয়াল। জানা গেছে, তুর্কি ভাষায় নির্মিত এ সিরিয়ালটি গেল তিন বছর ধরে তুরস্কের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃত। ৪৩টি দেশে ২২টি ভাষায় প্রচারিত হয়েছে এটি।

প্রতিক্ষণ/ এডি/শাআ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G