মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুর আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশঃ আগস্ট ১৮, ২০১৫ সময়ঃ ৮:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Magura-CrossFireমাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর (৩৮) পুলিশের সঙ্গে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শহরতলীর দোয়ারপাড় এলাকার মোহাম্মদ আলীর মেহেগুনি বাগানে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান শহরতলীর দোয়ারপাড় এলাকার আব্দুল মালেকের ছেলে।

নিহতের স্ত্রী হোসনেয়ারা খাতুন বলেন, মাগুরা সিমাখালী থেকে সোমবার বিকেলে পুলিশ তার স্বামী আজিবরকে আটক করে। এর পর জানতে পারেন তার স্বামীর গুলিবিদ্ধ লাশ মাগুরা হাসপাতালে।

মাগুরা পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা ও সদর থানার দুটি টিম সোমবার রাত ১২টার দিকে দোয়ারপাড় এলাকায় অভিযান চালায়। এতে মেহেদী হাসান আজিবর ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার কাছ থেকে দুটি দেশি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। মায়ের গর্ভে যে শিশু গুলিবিদ্ধ হয়েছিল মেহেদী হাসান আজিবর ওই মামলার ২ নম্বর আসামি ছিলেন। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাগুরার শহরের দোয়ারপাড় এলাকায় গত ২৩ জুলাই যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ মোমিন ভূঁইয়া নিহত ও অন্তুঃসত্ত্বা নাজমা খাতুন ও তার নবজাতক শিশু কন্যা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ নাজমা বেগম ও তার নবজাতক শিশু কন্যা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G